মোঃ রাছেলঃ চাঁদপুরের কচুয়ায় করোনা পরিস্থিতি মোকাবেলায় নিম্ন আয়ের মানুষদের মাঝে ইঞ্জিনিয়ার মাইনুল ইসলাম খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।৩০শে মার্চ সোমবার তিনি তার গ্রামবাসীর মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।জানা যায়,করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের ও ভাসমান মানুষদের সাহায্যে এগিয়ে আসেন আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার মাইনুল ইসলাম।তিনি কচুয়ার কৃতি সন্তান চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম আবদুল মোতালেবের একমাত্র ছেলে।এ ব্যপারে ইঞ্জিনিয়ার মাইনুল ইসলাম হিলশা নিউজ কে বলেন,আমি আমার কচুয়া উপজেলার গ্রামের বাড়ির নলুয়া ও পাশ্ববর্তী গ্রামের নিম্ন আয়ের শতাধিক পরিবারের মাঝে মানুষের খাদ্য সামগ্রী বিতরণ করেছি।আমি চাই এই করোনা পরিস্থিতি মোকাবেলায় আপনারাও আমার মতো করে সামর্থ্যনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ান।

