মোঃ রাছেলঃ
চাঁদপুরের কচুয়ায় করোনা পরিস্থিতি মোকাবেলায় নিম্ন আয় ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের মাঝে পৌর মেয়র নাজমুল আলম স্বপন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
৫ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় কচুয়া পৌরসভা কার্যালয়ের সামনে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন বলেন, করোনা পরিস্থিতিতে নিম্ন আয় ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সাহায্যে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসেন।
কচুয়ায় কোন পরিবার না খেয়ে থাকবে না। ইনশাআল্লাহ। আপনারাও সরকারের গৃহীত সকল কর্মসূচীর পাশাপাশি আপনাদের সাধ্যমত আপনার আশে পাশের লোকদের সহযোগীতা করুন।
এ সময় সামাজিক দূরুত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, কচুয়া পৌর ছাত্রলীগের নেতাকর্মী সহ পৌর এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

