মোঃ রাছেলঃ
প্রাণঘাতি নোবেল করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় গৃহবন্দি, কর্মহীন, হতদরিদ্র অসহায় দিনমজুর পরিবার মাঝে চাঁদপুরের কচুয়া উপজেলার মহদ্দিরবাগ সুপার স্টার ক্লাবের উদ্যোগে খাদ্য উপহার দেওয়া হয়।বলা চলে স্বপ্নঘুড়ি ফাউন্ডেশন” প্রধান উপদেষ্টা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মো.ফয়সাল চৌধুরী জীবনের অর্থয়ানে ও স্বপ্নঘুড়ি ফাউন্ডেশন” একটি অলাভজনক, মানবিক কল্যানমূখী ফাউন্ডেশন। সমাজের অসংগতি দূরকরণ আর মানবিক কল্যান সাধনই এর মূল উদ্দেশ্য এবং “জয় হোক মানবতার জয়” এই স্লোগানের সার্বিক সহযোগিতা অসহায় দিনমজুর কর্মহীন পরিবার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার বিকালে কাদলা ইউনিয়নের মহদ্দিরবাগ জামে মসজিদের সামনে সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধি অসহায়, কর্মহীন ও দিনমজুর ৪০ পরিবারের মাঝে এক ব্যাগ করে চাল, ডাল, তৈল, পেয়াজ, আলু, সাবান, মাস্কসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় সামাজিক দূরুত্ব বজায় রেখে কচুয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও মহদ্দির বাগ জামে মসজিদ কমিটির সভাপতি, মহদ্দিরবাগ সুপার স্টার ক্লাবের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক মো. আকতার হোসেন সোহেল ভূইয়া, ক্লাবের উপদেষ্টা মো. ইউছুফ ভূইয়া, মহদ্দিরবাগ সুপার স্টার ক্লাবের আহ্বাক তোহা হোসেন সুমন , যুন্ম আহ্বাক ইফতেখার মজুমদার (অংকুর), ইকবাল মজুমদার, সদস্য সোহাগ মিয়াজী, জিসান মিয়াজী, এবায়েদুল ভইঁয়া, রিপন, অনিক, ইমাম ভুইঁয়া, আলামিন মোস্তফা, মাসুদ ভুইঁয়া সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

