এইচ.এম.শাহ আলমঃ বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াল থাবায় সারাদেশের মানুষের ন্যায় চিন্তার ভাজ যখন কচুয়ার অসহায় খেটে খাওয়া মানুষদের কপালে,ঠিক সেই সময়ে তাদের পাশে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাজহারুল ইসলাম শামীম।
১০ই এপ্রিল শুক্রবার সকাল থেকে ১২নং আশরাফপুর ইউনিয়ন উনার নিজ গ্রাম চাঙ্গিনীর অসহায় একশত পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য বিতরণের এ কার্যক্রম শুরু করেন তিনি।বিতরণ করা এসব নিত্যপণ্যের মধ্যে রয়েছে চাল ৩ কেজি,ডাল ১ কেজি,তৈল ১ কেজি,আলু ২ কেজি,সাবান ১ টা,পেয়াজ ১ কেজি এবং লবন ১ কেজি।

এই মানব সেবা মূলক কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, আমি বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে,দেশের একজন সচেতন নাগরিক এবং এই উপজেলার বাসিন্দা হিসেবে দায়িত্ব ও কর্তব্য বোধ থেকে এই কার্যক্রম হাতে নিয়েছি,বিশেষ করে যারা একেবারেই হতদরিদ্র, যাদের দিন এনে দিন খেতে হয়,এই লক ডাউনের মধ্যে যাদের কারো কাছে হাত পাতার মত উপায় নাই,সে সকল খেটে খাওয়া মানুষদের মাঝে এই নিত্যপণ্য সামগ্রী নিজ হাতে তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌছে দিয়ে আসছি।মোট একশত হতদরিদ্র পরিবারের মাঝে এই খাদ্যপন্য বিতরণ করা হয়েছে, এবং এই কার্যক্রম অব্যহত থাকবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সুজন দাস।
তিনি উপজেলাবাসীকে করোনা মোকাবেলায় ভয় না পেয়ে আরো সচেতন হওয়ার জন্য আহবান জানান। সেইসঙ্গে পরিস্থিতি মোকাবেলায় উপজেলার বিত্তবানদেরকে দুস্থ্য-অসহায় মানুষদের পাশে দাঁড়ানোরও আহবান জানান।
