অমরেশ দত্ত জয়ঃ করোনা ভাইরাস মোকাবিলায় চাঁদপুর সদর উপজেলা যুবলীগের প্রতিটি ইউনিটের নেতাকর্মীর প্রতি জরুরী কিছু কথা জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনুর। ২৯শে মার্চ রবিবার হিলশা নিউজ কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি তার কথা গুলো তুলে ধরেন। তিনি বলেন,বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল ভাই আমাদের সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে ১৪টি করণীয় বিষয় সম্পর্কে বিবৃতি দিয়েছেন।সেই বিবৃতিতে বলা হয়েছে যুবলীগ নেতাকর্মীরা সামর্থ্য অনুযায়ী জনসমাগম এড়িয়ে মানুষের মাঝে সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করতে। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মানুষের কাছে পৌঁছে দিতে। ১৪টি করণীয় বিষয় মেনে চললে করোনাভাইরাস মোকাবিলা করা সম্ভব। যুবলীগ নেতাকর্মীরা বিষয়গুলো সম্পর্কে জনগণকে ভালোভাবে সচেতন করবেন। সেই সচেতনতামূলক করণীয় বিষয়গুলো হলোঃ ১. হ্যান্ডশেক, কোলাকুলি থেকে বিরত থাকা।২. খুব জরুরি না হলে ঘর থেকে বের না হওয়া।৩. হাঁচি-কাশির সময় টিস্যু বা কনুই ব্যবহার করা।৪. খালি হাতে নাক-মুখ ও চোখ স্পর্শ না করা।৫. ঘন ঘন দুই হাত কমপক্ষে বিশ সেকেন্ড ধোয়া।৬. জ্বর, সর্দি, শুকনা কাশি, মাথাব্যথা, গলাব্যথা ও শরীর ব্যথা হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেয়া।৭. মিথ্যা ও গুজব না ছড়ানো ও গুজবে কান না দেয়া।৮.রান্নার আগে খাবার ভালোভাবে ধোয়া ও ভালোভাবে সেদ্ধ করা।৯. যেখানে-সেখানে কফ বা থুথু না ফেলা।১০. ময়লা কাপড় বেশিদিন জমিয়ে না রেখে দ্রুত ধুয়ে ফেলা।১১. জনবহুল স্থান বা গণপরিবহনে মুখে মাস্ক ব্যবহার করা ও জনসমাগম পরিহার করা।১২. তিন ফুট দূরত্ব বজায় রেখে চলাফেরা করা।১৩. পণ্য মজুত না করা, সব পরিস্থিতিতে নিত্যপণ্যের দোকান খোলা রাখা।১৪. ভীত বা আতঙ্কিত না হয়ে সচেতন হওয়া।তাই আমি বলবো চাঁদপুর সদর উপজেলার প্রতিটি ইউনিটের যুবলীগের ভাইয়েরা দয়া করে এই করণীয়গুলো মেনে চলুন।আর সংগঠন ও দেশকে ভালোবেসে এই করোনা মহামারীতে জনগণের পাশে দাঁড়ান।সকলে স্বাস্থ্যবিধি মেনে চলে সতর্ক ও সচেতন হউন সুস্থ্য থাকুন।মহান আল্লাহ এই মহামারি থেকে সকলকে সুস্থ্য রাখুক এই কামনাই করছি।

