মামুন হোসাইনঃ ফরিদগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি বলেছেন,করোনা ভাইরাস সতর্কিকরনে সকলের সহযোগিতা চাই।কেননা অন্ধ হলেও প্রলয় বন্ধ থাকেনা।সময় এসেছে সকলে মিলেমিশে প্রতিরোধ গড়ে তোলার।২০ই মার্চ শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি হিলশা নিউজ কে এসব কথা জানান।তিনি বলেন,শুধুমাত্র আইন প্রয়োগ করে চলমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন। তাই সকলের সহযোগিতা আমি চাই। প্রত্যেকে যার যার অবস্থান থেকে অন্যের জন্য না হলেও নিজের এবং নিজের পরিবারের জন্য সতর্ক থাকুন।দয়াকরে কমপক্ষে ১৪ দিনের মধ্যে যারা বিদেশ ফেরত মানুষ।তারা অন্তত ১৪ দিনের জন্য একটু আলাদা থাকুন।তিনি ‘হিলশা নিউজ’ কে আরো বলেন,যারা বিদেশ ফেরত তাদের থেকে দূরে সরে যান।আর ঘরের বাইরে ঘুরাফেরা করতে চাইলে আমাদেরকে অবহিত করুন।মনে রাখবেন,শুধু সাম্প্রতিক সময়ে বিদেশ ফেরত ব্যক্তিই শুধু নয়।আপনি/আপনার পরিবারও করোনায় সংক্রমিত হতে পারেন।কারন হিসেবে তিনি ‘হিলশা নিউজ’কে জানান,আপনার প্রতিবেশী সংক্রমিত হলে আপনারও সংক্রমণের ঝুঁকি থেকে যায়। তাই কেউ অসতর্ক থাকার সুযোগ নেই। জেনে রাখুন আমরা কেউ কোন কিছুর উর্ধ্বে নই।তাই প্রতিদিন নিয়ম অমান্যকারীদের রুখতে ভ্রাম্যমান আদালত মাঠে থাকবে।প্রতিটি ইউনিয়নে স্বেচ্ছাসেবকদের কমিটি গঠন করা হচ্ছে।আমি করোনা সতর্কিকরনে ফরিদগঞ্জ উপজেলার সবার সহযোগীতা চাই।যেকোন সমস্যায় সাথে সাথে আমাকে জানাবেন।এ পরিস্থিতিতে সকলে সুস্থ্য থাকতে সবাই সবার জন্য দোয়া করবেন।

