
মনির হোসেন খানঃ চাঁদপুর শহরের পৌর ১০ নং ওয়ার্ডের পালপাড়ার বাসিন্দা ব্যবসায়ী ও সমাজ সেবক কামরুল হাসান পাটওয়ারী লিটন (৫৭) আর নেই।
১২ সেপ্টেম্বর শুক্রবার রাত তিন টায় ঢাকাস্থ পি,জি হাসপাতালের আই, সি, ইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।
কামরুল হাসান পাটওয়ারী লিটন দীর্ঘদিন ক্যান্সার ও কিডনিজনিত সমস্যা এবং নানান জটিল রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান, বৃদ্ধ মাতা, দুই ভাই এক বোন সহ অসংখ্য আত্মীয় পরিজন ও গুন গ্রাহী রেখে গেছেন। ১২ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা পাল পাড়াস্হ তার নিজ বাসভবনের সামনে পালপাড়া বাইতুস সালাত জামে মসজিদ প্রাঙ্গনে তার প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত জানাযার নামাজে স্হানীয় বাসিন্দারা ও তার অনেক আত্মীয় পরিজন, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
জানাযার নামাজে ইমামতি করেন পালপাড়া বাইতুস সালাত জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা তোফায়েল আহমেদ। কামরুল হাসান লিটনের দ্বিতীয় জানাযার নামাজ বাদ আছর তার গ্রামের বাড়ী ১২ নং চান্দ্রা ইউনিয়নের বাখরপুর আঃ গনি পাটওয়ারী বাড়ীতে অনুষ্ঠিত হবার পর তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য কামরুল হাসান লিটনের ছোট ভাই দুবাই প্রবাসী ও দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী চাঁদপুরের অন্যতম সংগঠক ও সমাজসেবক শাহাবুদ্দিন ফিরোজের বড় ভাই। ফিরোজ এক তার বার্তায় তার মরহুম ভাইয়ের রুহের মাগফেরাত কামনায় সকলের দোয়া কামনা করেছেন।
