অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুর সদর মডেল পুলিশ কর্তৃক করোনা ভাইরাস সতর্কিকরনে লিফলেট বিতরণ করা হয়েছে।২০ মার্চ শুক্রবার থানা আগত সেবাপ্রার্থীদের হাতে এ লিফলেট তুলে দেওয়া হয়।এ ব্যপারে চাঁদপুর সদর মডেল থানার এস আই নাছিমা জানান,জেলা পুলিশের উদ্যোগে করোনা সতর্কিকরন সম্পর্কিত তথ্য মানুষের মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে।সেই লিফলেটগুলোই চাঁদপুর সদর মডেল থানা পুলিশ কর্তৃক থানায় আগত প্রত্যেক সেবাপ্রার্থীর মাঝে লিফলেট পৌঁছে দেওয়া হচ্ছে।তিনি আরো জানান,এই লিফলেটটিতে করোনা ভাইরাস যেভাবে ছড়ায়,এর লক্ষণ,প্রতিরোধ,সচেতনতায় সামাজিকভাবে করনীয়,কোয়ারান্টাইন কি?হোম কোয়ারান্টাইন কি?আইসোলেশন কি?প্রয়োজনে আইইডিসিআর এর হটলাইন,স্বাস্থ্য বিভাগ চাঁদপুরের নিয়ন্ত্রণ কক্ষ ও পুলিশ কন্ট্রোল রুমের নাম্বার দেওয়া রয়েছে।আমরা সদর মডেল থানায় দিনব্যাপী ৫’শ লিফলেট সেবাপ্রার্থী সহ বিভিন্নজনের হাতে তুলে দিবো।আশা করি এই লিফলেটের প্রয়োজনীশ তথ্য পড়ে মানুষ সতর্ক হবেন এবং অন্যকে সতর্ক করতে পারবেন।মহান আল্লাহ সৃষ্টির সব মানুষকে সুস্থ্য রাখুক এই প্রত্যাশা করছি।

