অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অপু কুমার বিশ্বাস নিজস্ব তহবিল থেকে ত্রাণ বিতরণ করেছেন।৮ই এপ্রিল বুধবার রাতে ঘরে ঘরে গিয়ে এই ত্রাণ বিতরণ করা হয়।এ ব্যপারে ১৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাফায়ত খান শুভ হিলশা নিউজ কে জানান,করোনা পরিস্থিতিতে আমার এলাকার কয়েকটি পরিবার খুব কষ্টে দিনাতিপাত করছিলো।বিষয়টি আমার বড় ভাই অপু কুমার বিশ্বাস কে জানাই।তিনি দ্রুত সময়ের মধ্যে নিজ উদ্যোগে কিছু খাবার সামগ্রী কিনে আমাকে সাথে করে ওই পরিবারগুলোর কাছে পৌঁছায়।ওখানে গিয়ে ওদের বাসার সামনে সামাজিক দুরত্ব নিশ্চিত রেখে আমি নিজ হাতে ওই ত্রাণ রাখি।এরপর ওনাদের কে ডেকে এই ত্রাণগুলি নেওয়ার অনুরোধ করি।এ ব্যপারে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অপু কুমার বিশ্বাস হিলশা নিউজ কে জানান,সাধারণ জনগণের পাশে ছাত্রলীগ ছিলো এবং থাকবে।যারা একদম গরীব পরিবার তাদের সাহায্যে অনেকেই এগিয়ে আসে।কিন্তু মধ্যবিত্ত পরিবারগুলো কারো কাছে যায় না।যেজন্য ওদের কষ্ট অনেকে দেখে না।তেমনি ষোলঘর বিটি রোডের কয়েকটি পরিবারের অসহায়ত্বের কথা জানতে পারি।তাই ওদের জন্য কিছু করার চেষ্টা করেছি।তাৎক্ষণিক ভাবে আমার সাধ্যমত পরিবার প্রতি প্রত্যেক কে ৭ কেজি চাল,২ কেজি আলু,১কেজি ডাল ব্যাগে করে দিয়ে এসেছি।আমরা ছাত্রলীগের পক্ষ থেকে এভাবেই সর্বোচ্চটুকু করার চেষ্টা করবো।এ সময় চাঁদপুর জেলা ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম স্বাধীন,পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী মুন্না,চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগ নেতা নাইমুল ইসলাম ও রাসেল মোল্লা সহ অন্যান্যরা এ কাজে সহযোগিতা করেন।

