অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুর পৌর এলাকায় বাসায় বসে মোবাইলে কল করেই জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েলের ত্রাণ পাচ্ছেন পৌরবাসী।তার হয়ে বাসা বাড়িতে এ ত্রাণ পৌঁছে দিচ্ছেন চাঁদপুর বাইকিং গ্রুপ(সিআরজেড)।জানা যায়,গেলো বেশ কয়েকদিন যাবৎ এ ত্রাণ সেবা ঘরে ঘরে পৌঁছানো হচ্ছে।মূলত করোনা পরিস্থিতি মোকাবেলায় যারা সরকারি নির্দেশনা মেনে ঘরে কষ্টে দিনাতিপাত করছেন। তাদের কলকে গুরুত্ব দিয়েই এই সেবার মাধ্যমে ঠিকানা অনুযায়ী ত্রাণ পৌঁছানো হচ্ছে।২’রা এপ্রিল বৃহস্পতিবার এ ব্যপারে চাঁদপুর বাইকিং গ্রুপের সভাপতি নাজমুল হাসান বাঁধন হিলশা নিউজ কে জানান, যারা করোনা পরিস্থিতি মোকাবেলায় ঘরে রয়েছেন-তাদের পাশে আছে চাঁদপুুুর বাইকিং গ্রুপ(সিআরজেড)।বাসায় থাকবে নিরাপদ থাকবে। আমরা অ্যাড. জিল্লুুুর রহমান জুয়েল ভাইয়ের সহযোগিতায় তাদের ঘরে ত্রাণ সেবা নিয়ে পৌঁছে যাবো।তিনি হিলশা নিউজ কে আরো জানান,আমাদের ৩০ জন ডাক্তার ২৪ ঘন্টা বিনামূল্যে সেবা দিচ্ছে ও বিনামূল্যে ঔষুধ পৌঁছে দেয়ার ব্যবস্থা রয়েছে। বিনামূল্যে পরিবহন সার্ভিস এবং বিনামূল্যে ইমারজেন্সি পরিবহনে অসুস্থ রোগীকে হাসপাতালে ভর্তি করানোর সার্ভিস দেয়া হচ্ছে। ফোনের মাধ্যমে প্রিপেইড মিটারে কার্ড রিচার্জ করে দেয়া হচ্ছে। জরুরী প্রয়োজনে বাজার সদাই করে দেয়া হচ্ছে। জরুরি প্রয়োজনে সেবা পৌঁছে দিতে ২৪ ঘন্টা এই সার্ভিস চালু।ফোন করার সাথে সাথে দ্রুত সময়ের মধ্যে বাসায় খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
পৌরবাসী ত্রাণ সেবা পেতে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এই নম্বরে তা হলোঃ- জরুরী ঔষুধ সেচ্ছাসেবকদের মাধ্যমে বিনামূল্যে বাসায় পেতে- মেহেদি হাসান —01633551030।অসুস্থ রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য বিনামূল্যে পরিবহন ব্যবস্থা পেতে–ডি.এম নাজমুল হাসান বাঁধন–01796331313।এছাড়াও জরুরি নিত্য প্রয়োজনীয় সামগ্রী সেচ্ছাসেবকদের মাধ্যমে বিনা পারিশ্রমিকে বাসায় পেয়ে যেতে যোগাযোগ করুন—–কামাল হোসেন—01919397727,মেহেদী হাসান- 01633551030,নাজমুল হাসান বাঁধন-01796331313।এ ব্যপারে মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল হিলশা নিউজ কে জানান,ভোট চাইতে বাড়ি বাড়ি যেতে পারলে দূর্যোগ মুহূর্তে সাধ্য অনুযায়ী ত্রাণ নিয়ে কেন যেতে পারবো না!এমন চিন্তা থেকেই পৌরবাসীর পাশে দাঁড়াতে এই উদ্যোগ।এক্ষেত্রে আমি সকলের সহযোগিতা কামনা করছি।পাশাপাশি মহান আল্লাহ যেন এই করোনা মহামারী থেকে সকলকে সুস্থ রাখে এই দোয়া করছি।


