অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুর মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি জেলা শাখার উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলকভাবে ৫ হাজার প্রচারপত্র বিতরণ করা হয়েছে।২২শে মার্চ রবিবার বিকালে শহরের শপথ চত্ত্বর মোড় থেকে এ প্রচারপত্র বিতরণ কাজ চালানো হয়।তারা শহরের কালীমোড়,হকার্স মার্কেট,যানবাহনের চালক,যাত্রী,পথচারীদের মাঝে এসব প্রচারপত্র বিতরণ করেন।এ ব্যপারে মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি বিল্লাল হোসেন জানান,আমরা সাধারণ মানুষকে করোনা ভাইরাস কিভাবে ছড়ায়,এর লক্ষণ,প্রতিরোধ,সচেতনতায় সামাজিকভাবে করনীয়,কোয়ারান্টাইন কি?হোম কোয়ারান্টাইন কি?আইসোলেশন কি? ও প্রয়োজনে করনীয় সম্পর্কে জানানোর চেষ্টা করছি।আশা করি করোনা নিয়ে আমাদের দেওয়া প্রচারপত্রের এসব প্রয়োজনীয় তথ্য জেনে মানুষ সতর্ক হবেন এবং অন্যকে সতর্ক করতে পারবেন। সৃষ্টির সব মানুষ সুস্থ্য থাকুক এই প্রত্যাশা করছি।এ ব্যপারে চাঁঁদপুর মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন জানান, এ মূহুর্তে করোনা ভাইরাস প্রতিরোধে শুধু সরকার নয়,জনগণকেও পদক্ষেপ নিতে হবে।বর্তমান সময়ে স্বাস্থ্যবিধি মনে চলাই সকলের জন্য উত্তম হবে।তাই আমরা চেষ্টা করছি মানুষকে হাঁচি-কাশি দেওয়ার সময় কনুইয়ের ব্যবহারে আকৃষ্ট করতে।কোন রকম হ্যান্ড শেক না করতে এবং সাবান দিয়ে ভালোমতো দু’হাত পরিষ্কার করতে।
এদিকে এই প্রচারপত্র বিতরণকালে চাঁদপুর মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন ঢালী, সাংগঠনিক সম্পাদক মো.আলী আক্কাছ,সহ-সাংগঠনিক সম্পাদক মো.বাবুল হোসেন, হীরেন্দ্র দেবনাথ, অর্থ সম্পাদক মো.ফয়েজুল হক ফয়েজ,দপ্তর সম্পাদক মো.হাসান আহম্মেদ,সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক গিয়াসউদ্দিন ভূঁইয়া,ফরিদগঞ্জের আহ্বায়ক মোস্তফা জামান,ফরিদগঞ্জের সদস্য সচিব মো.জসিমউদ্দিন,জেলা সদস্য শফিউল আলম চৌধুরী,সদর উপজেলা প্রচার সম্পাদক মো.মমিন গাজী সহ আরো অন্যান্যরা অংশ নেন।

