
সজল চন্দ্র দাসঃ অবশেষে চাঁদপুর জেলা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের গত বছরের আটতে থাকা ফাইনাল হতে যাচ্ছে। ৭ ডিসেম্বর সকালে শুরু হবে ২০১৯-২০২০ জেলা ক্রিকেট লিগের কাঙ্ক্ষিত সেই ফাইনাল। লিগ শিরোপা জয়ের এই লড়াইয়ে অংশ নেবে আবহনী ক্রীড়া চক্র ও ক্রিকেট কোচিং সেন্টার। খেলা শেষে প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়ে যাবে।
জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ক্রিকেটের বড় এই আসরে আটটি দল অংশ নিয়েছিল। জেলা ক্রীড়া সংস্থার অফিস এ তথ্য জানায়।
