অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে করোনা পরিস্থিতি মোকাবেলায় নিম্ম আয় ও নানা শ্রেণী পেশার মানুষের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।৭ই এপ্রিল মঙ্গলবার এই চাউল বিতরণ করা হয়।এ ব্যপারে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী বলেন,করোনা মহামারীতেও যেন কেউ খাদ্য কষ্ট না পায়।তাই সরকারের পাশাপাশি আমরাও অসহায়দের পাশে থাকার চেষ্টা করছি।তিনি আরো বলেন,আমরা ১০কেজি করে প্রায় শতাধিক পরিবারের মাঝে চাউল বিতরণ করছি।পর্যায়ক্রমে সাধ্যমত আরো সাহায্য সহযোগিতা করা হবে।এ সময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সন্তোস দাস,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক,চাঁদপুর চাউল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি পরেশ মালাকার,সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিমল চৌধুরী,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক অপু কুমার বিশ্বাস,যুগ্ম আহ্বায়ক গোপাল রায় চৌধুরী,সিনিয়র সদস্য অমরেশ দত্ত জয়,দ্বীপ গুহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

