হিলশা নিউজঃ চাঁদপুর জেলা বিএনপি নেতা বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক
আলহাজ্ব মোশারফ হোসেন প্রাণঘাতী করোনা পরিস্থিতিতে
পৌর এলাকার ঘরে থাকা কর্মহীন মানুষের মাঝে খাদ্যসহায়তা বিতরণ অব্যাহত রেখেছেন। ৪ মার্চ শনিবার দিনভর তিনি চাঁদপুর পৌর এলাকার ১, ২, ৪, ৫ ও ১৪ নং ওয়ার্ডের প্রায় ছয় শতাধিক কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে তিনি ত্রাণ বিতরণ করেছেন ।
প্রতিটি পরিবারের মাঝে তার দেয়া খাদ্যসামগ্রীর প্যাকেটে রয়েছে চাউল ডালসহ বিভিন্ন পণ্য। এদিন সকালে তিনি খাদ্যসামগ্রীর প্যাকেট নিয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে কন ১ ও ২ নং ওয়ার্ডের সমন্বয়ে পুরাণবাজার বাকালি পট্টিতে সামাজিক দূরত্ব বজায় রেখে ২৩৫ জনের মাঝে বিতরণ করেন। পরে বেলা বারোটার দিকে ৪ নং ওয়ার্ডের পূর্ব শ্রীরামদী গফুর মিয়াজীর বাড়ি প্রাঙ্গণে ১৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন। এর পর তিনি ৫নং ওয়ার্ড সফর করে রঘুনাথপুর মাদরাসা সড়কে ১১০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন।সবশেষে ১৪ নং ওয়ার্ডের নেতাকর্মিদের নিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম নজু বেপারী, বিএনপি নেতা মজিবুর রহমান ফরহাদ, মোঃ মাসুদ পারভেজ বাবু পাটোয়ারী, সাবেক ছাত্রদল নেতা মোঃ ইউসুফ আলী, পৌর ১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আনিস বেপারী, ২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক তাসির বেপারী, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সোলায়মান ঢালী, সাবেক সাধারন সম্পাদক মোঃ মহসীন পাটোয়ারী, চাঁদপুর পৌর মৎস্যজীবী দলের সভাপতি আমিন শেখ জিলানী, ১ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মক্কু বেপারী, বর্তমান সাধারণ সম্পাদক রফিক মিজি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য খোকস বেপারী, যুবদল নেতা সাদ্দাম মল্লিক।
৪ নং ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র ধর্মবিষয়ক সম্পাদক ইমাম মিয়াজী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সরদার, মোহাম্মদ সেলিম, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সোহেলসহ অন্যরা।
৫ নং ওয়ার্ডে উপস্থিত ছিলেন,ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি সভাপতি আলমগীর হোসেন খান, বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান বাচ্চু হাজী,৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসাইন, ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি হাজী শাহীন প্রমুখ।
বিএনপি নেতা আলহাজ্ব মোশারফ হোসেন জানান, তার ও পরিবারের পক্ষ থেকে করোনাভাইরাসের কারণে ঘরে থাকা কর্মহীন মানুষের মধ্যে এই খাদ্য সহায়তা দেয়া হয়েছে। দেশের এই দুর্যোগ মুহূর্তে যার যার অবস্থান থেকে তিনি কর্মহীন মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।

