অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুর পুরানবাজারে মাত্র ১ টাকার সিংগারা বিক্রি করে সুভাষ চন্দ্র সাহা নামের এক লোক নিজের জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।১৭ মার্চ মঙ্গলবার এমন খবর উঠে আসে এই প্রতিবেদকের কাছে।খবর নিয়ে জানা যায়,পুরানবাজার নিতাগঞ্জের বাসিন্দা সুভাষ চন্দ্র সাহা।যিনি প্রায় ১৮/১৯ বছর যাবৎ বিক্রি করছেন সিংগারা ও চমচা।তবে মজার বিষয় হচ্ছে বর্তমানে দ্রব্য মূল্যের উর্দ্ধগতি চললেও।এই সময়েও সুভাষ চন্দ্র সাহা বিক্রি করেন মাত্র ১ টাকা মূল্যের সিংগারা।আর তার বানানো সুস্বাদু এই সিংগারা খেতে দূর দূরান্ত থেকে লোকজন প্রতিনিয়ত ছুটে আসে।আর ক্রেতা সাধারণের ইচ্ছা মিটাতেই এই সিঙ্গারা প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিনি বিক্রি করেন। আরো জানা যায়,সুভাষ চন্দ্র সাহার বর্তমানে স্ত্রীসহ ১ ছেলে ও ১ মেয়ে সংসারে রয়েছে।আর তার এই স্বল্প পুঁজি থেকে অর্জিত আয়ের মাধ্যমে তিনি সংসার পরিচালনা করছেন।বিশেষ করে খরছ জোগাচ্ছেন কলেজ পড়ুয়া মেয়ের পড়ালেখারও।স্থানীয়রা জানান,সুভাষ চন্দ্র সাহার ইচ্ছা থাকা সত্ত্বেও টাকার অভাবে একটি দোকান দিতে পারছেন না।পুরানবাজার পুলিশ ফাঁড়ির সামনে ভ্রাম্যমানভাবে বসে প্রতিদিন এই সিংগারা-চমচা বিক্রি করছেন।তিনি মাত্র ১ টাকার সিংগারা বিক্রি করেন বলে প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে উৎসুক ক্রেতারা তার কাছে সিংগারা খেতে ভীড় জমান।আর এই আয় দিয়েই সংসার পরিচালনা করছেন।এ ব্যপারে সুভাষ চন্দ্র সাহার সাথে সাক্ষাৎ করলে তিনি জানান,মানুষ চায় তাই ১ টাকার সিংগারা বানাচ্ছি।অনেকে মোবাইল ফোনে অর্ডারও করে এই ১ টাকার সিংগারা কিনতে।এভাবে যা আয় হয় তাদিয়েই সংসার চালাচ্ছি।তবে ১ টাকার সিংগারার পাশাপাশি ২ টাকা ও ৫ টাকা দামের সিংগারাও বানাচ্ছি।যদি একটা ছোট্ট দোকানের ব্যবস্থা করতে পারতাম।তাহলে হয়তো আরেকটু ভালো থাকতে পারতাম।এ ব্যপারে এমপি,ডিসি,স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীমহলের সুদৃষ্টি কামনা করছি।

