নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর শহরের ১০নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান হিমেল মানুষের বাড়ী বাড়ী খাদ্য সহায়তা দিচ্ছেন।১০ই এপ্রিল শুক্রবার এমন খাদ্য সহায়তা দিতে দেখা যায়।এ ব্যপারে ওই ছাত্রলীগ নেতা আশিকুর রহমান হিমেল হিলশা নিউজ কে জানান,আমি ও আমার সহযোদ্ধারা মধ্যবিত্ত্বদের বাড়ি গিয়ে খাদ্য সেবা পৌঁছে দিচ্ছি।আমরা পৌর এলাকার নৌকার মনোনীত মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল ভাইয়ের খাদ্য সরবরাহ সেবার ক্ষুদ্র একটি অংশ হয়ে এ কাজ করছি।এখন পর্যন্ত প্রায় দেড়’শ মধ্যবিত্ত পরিবারের মাঝে আমরা এ খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি।ছাত্রলীগ নেতা আশিকুর রহমান হিমেল হিলশা নিউজ কে আরো জানান,আমরা ব্যক্তি পরিচয় পোপন রেখেই এই সেবাটি দিয়ে যাচ্ছি।যেমন ফেইসবুকের মাধ্যমে নিজেদের মোবাইল নাম্বার দিয়ে রেখেছি।সেই নাম্বারে যারা কল করছেন তাদের নাম ঠিকানা লিখছি।পরে তাদের এলাকায় এলাকায় ঘুরে প্রকৃত সুবিধাবঞ্চিত মধ্যবিত্তদের খুঁজে বেড় করে এই সেবা পৌঁছে দিচ্ছি।আমাকে এ কাজে আমার সহযোদ্ধা তাসনীম আহমেদ,মিজান রহমান,আসিফ ইসলাম,নিকসন ফাহাদ,জিহাদ কামান,আবদুর রাসেল,রবিন,মিসকাত,সাইফ ও অনান্যরা সহযোগিতা করছেন।

