মুহাম্মদ বাদশা ভূঁইয়াঃ চাঁদপুর জেলা ছাত্রদল নেতা সফিউদ্দিন বাবলু শহরের হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেই যাচ্ছেন। নিজ উদ্যোগে এলাকার সেচ্ছাসেবী কিছু যুবকদেরকে নিয়ে হত দরিদ্রদের মাঝে এইসব ত্রাণসামগ্রী তিনি বিতরণ করে যাচ্ছেন।
করোনাভাইরাসের কারণে যেসব পরিবার কাজে যেতে পারছে না।তাদের খোঁজখবর নিয়ে চাল, ডাল, তেল, আলু, সাবান বিতরণ করছেন। প্রতিদিনই তালিকা তৈরি হচ্ছে এবং বিতরণ অব্যাহত রয়েছে।
এ কার্যক্রম চলমান থাকবে বলে এলাকা সূত্রে জানা গেছে। গত ২৮ মার্চ থেকে শুরু হওয়া এ কার্যক্রমের মাধ্যমে ইতিমধ্যেই প্রায় চার থেকে পাঁচ শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী সহায়তা দেওয়া হয়েছে।
রবিবার দুপুরে চাঁদপুর পৌরসভার দক্ষিণ গুনরাজদী এলাকায় রিক্সা চালক আবুল বাশারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়। খাদ্যসামগ্রীতে ছিলো চাল, ডাল, আলু, সাবান, ডাল, মাক্স সহ প্যাকেটিং। আবুল বাশার জানান, সে একটি রিক্সা ভাড়া চালান।আর এখন সেটা করোনাভাইসের কারনে বন্ধ।তাই তার আয়ের পথও বন্ধ। ত্রাণ সহায়তা পেয়ে তিনি খুব খুশি বলে জানান।
খাদ্যসামগ্রী বিতরণের দায়িত্বে থাকা এলাকার যুব সমাজে কয়েকজন বলেন, করোনাভাইরাসের কারণে যারা কাজ করতে পারছেন না, যাদের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। এমন ব্যক্তিদের খুঁজে বের করে খাদ্যসামগ্রী সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি ব্যবসায়ী, চাকরিজীবীদের খোঁজখবর নিয়ে তাদের কেও দেওয়া হচ্ছে। এই সহায়তা চলমান থাকবে।
চাঁদপুর জেলা ছাত্রদল নেতা সফিউদ্দিন বাবলুর সাথে কথা হলে তিনি বলেন, প্রতিদিনই দিন আনা দিন খাওয়া মানুষের তালিকা তৈরি হচ্ছে এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। তবে আমি এসময় কোনো প্রচার প্রচারণা করতে চাইনা। এই পর্যন্ত চার থেকে পাঁচ শত পরিবারকে এ সহায়তা দেওয়া হয়েছে ইনশাআল্লাহ আরো দেয়ার প্রস্তুতি চলছে।

