মোঃ জুয়েলঃ চাঁদপুর সদরের উত্তর ইচুলীতে বন্ধন সমাজ কল্যান সংস্থা কর্তৃক করোনা পরিস্থিতি মোকাবেলায় নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ৩১শে মার্চ এ ত্রাণ বিতরণ করা হয়।এ ব্যপারে উত্তর ইচুলীর বন্ধন সমাজ কল্যান সংস্থার চেয়ারম্যান আলমগীর হায়দার ভূঁইয়া জানান,আমরা করোনা মোকাবেলায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম।আশা করি সামনে আরো ভালোভাবে মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দিবে আল্লাহ।তিনি আরো জানান,এখানে মোট ৩৫ জনের মাঝে এ ত্রাণ সুবিধা দেওয়া হলো।যার মধ্যে চাল,ডাল,তেল,পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে।এ সময় উত্তর ইচুলীর বন্ধন সমাজ কল্যান সংস্থার সভাপতি ইফপাত আল নাঈম তন্ময়,সহ-সভাপতি হাবিব গাজী,মামুন গাজী,হাবীব তালুকদার,সাধারন সম্পাদক সাদ্দাম গাজী,যুগ্ম সাধারন সম্পাদক মুন্না ভূঁইয়া,ইমন গাজী,সাংগঠনিক সম্পাদক শান্ত গাজী,অর্থবিষয়ক সম্পাদক জয়নাল হাজারি,ক্রীড়া বিষয়ক সম্পাদক রুবেল গাজী,সদস্য সানি,সিপন,ফিরোজ,জসিম গাজী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

