মোঃ হোসেন গাজীঃ চাঁদপুর সদরের ১২নং চান্দ্রায় নারায়নগঞ্জ ফেরত ১৩ ব্যক্তির বাড়ি করোনা সন্দেহে লক ডাউন করা হয়েছে। ৮ই এপ্রিল বুধবার এ তথ্য নিশ্চিত করেন ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী।তিনি জানান,এই ইউনিয়নে নারায়নগঞ্জ ফেরত ১৩ ব্যক্তির বাড়ীতে লাল পতাকা লাগিয়ে লক ডাউন করা হয়েছে।কারো আতঙ্কিত হওয়ার কিছু নেই।উপজেলা প্রশাসনের নির্দেশেই এই লাল পতাকা টানানো হয়েছি।তিনি আরো বলেন,করোনা ভাইরাস নারায়ণগঞ্জ ফেরত লোকদের থাকতে পারে।তাই সতর্কতার সহিত মানুষ কে নিরাপদ রাখতেই এই ব্যবস্থা।আমরা চাই এই মহামরী থেকে আল্লাহ সকলকে রক্ষা করুক।এদিকে এই লাল পাতাকা টানানো কালে ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বেপারী, আব্বাস পাটওয়ারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আইরিন বেগম, স্বাস্থ্য সহকারী ফরহাদ হোসেন সহ গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

