মোঃ হোসেন গাজী, চাঁদপুর
সামাজিক দুরত্ব বজায় রেখে চাঁদপুর সদর উপজেলা ১২ নং চান্দ্রা ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের মাঝে ১০টাকা কেজি চাউল বিক্রি কার্যক্রম উদ্বোধন হয়েছে।
২ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১২ নং চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা বাজারে চাউল বিক্রি শুরু করেন
এসময় উপস্থিত ছিলেন ১২ নং চান্দ্রা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ খান জাহান আলী কালু পাটওয়ারী। চান্দ্রা বাজারে ডিলার মো. স্বপন পাটওয়ারী, খাদ্য পরিদর্শক তপন দাস, পরিমল সরকার, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ- সভাপতি মোঃ জব্বর হোসেন পাটওয়ারী, সহ অন্যানরা। এসময় ৩৯০ জন হতদরিদ্রদের মাঝে ৩০ কেজি করে চাউল দেয়া হয়।

