অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুর সদরের ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়ন হতে মিনি ট্রাক(পিক আপ ভ্যান) বোজাই প্রায় ৪’শ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে পুলিশ।৬ই এপ্রিল সোমবার বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার এসআই মনিরুজ্জামান।তিনি জানান,গতকাল রাতে এস আই পলাশের নেতৃত্বে লক্ষ্মীপুর ইউনিয়ন থেকে দুইটি পিকআপে ২০ ড্রাম জাটকা জব্দ করা হয়।জাটকাগুলো বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসেন মহোদয়ের নির্দেশে থানা প্রাঙ্গণ হতেই সকালে শতাধিক দুঃস্থ মহিলাদের মধ্যে তৎক্ষণিক বিতরণ করা হয়।তিনি আরো জানান,আমরা এ ঘটনায় কাউকে আটক করতে পারিনি।তবে গাড়ীটি নূরে আলমের এবং চালক ছিলো লক্ষীপুরের বহরিয়ার ইসমাইল হোসেন।তাদের এই অপকর্মের জন্য মৎস্য সংরক্ষণ আইনে থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এ সময় থানায় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার(চাঁদপুর সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী এবং সিনিয়র মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।

