
মোঃ হোসেন গাজী–
করোনা ভাইরাসের কারনে তিন ফুট দুরত্ব বজায় রেখে সরকার ঘোষিত মার্চ এপ্রিল দু’মাস চাঁদপুরের নদী সীমানায় সকল প্রকার নদীতে জাল ফেলা নিষিদ্ধ করা হয়েছে। এই দুই মাস জাটকা রক্ষায় সরকার জেলার নিবন্ধিত ৫১ হাজার জেলেদের মাঝে পুনর্বাসনের লক্ষে জেলেদের মাঝে চাউল বিতরন করেছে।এই ধারবাহিকতায় ৩১ মার্চ মোঙ্গলবার সকালে চাঁদপুর সদর উপজেলা ১২ নং চান্দ্রা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে দ্বিতীয় কিস্তির চাউল বিতরন করা হয়েছে।
১২ নং চান্দ্রা ইউনিয়নের তালিকাভুক্ত ১৯৫৮ জন জেলের মাঝে চাউল বিতরন করা হয় এই ইউনিয়ন ৯ টি ওয়ার্ডের তালিকাভুক্ত জেলেরাই এই চাউল পেয়েছেন ।
১২ নং চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি খান জাহান আলী কালু পাটওয়ারী, তত্ত্ববধায়নে জেলেদের মাঝে চাউল বিতরণ করেন এসময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার তাফস দাশ, ইউপি সচিব মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, আওয়ামীলীগ নেতা জব্বর হোসেন পাটওয়ারী, তাফাজ্জল হোসেন খান, ইউপি সদস্য আব্বাস পাটোয়ারী,মজিব কবিরাজ, শাহ আলম খন কালু,আলমগীর মিজি,আঃ কাদির,আক্তার, জাহাঙ্গীর খাঁন,ছিদ্দিকুর রহমান বেপারী, মহিলা ইউপি সদস্য আনোয়ারা সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
