মোঃ হোসেন গাজীঃ চাঁদপুর সদরের চান্দ্রায় শিক্ষিত বেকার যুব বহুমুখী সমিতির উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়েছে।২৮মার্চ শনিবার বিকালে এই সামগ্রী বিতরণ করা হয়।জানা যায়,শিক্ষিত বেকার কেন্দ্রীয় সমবায় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সদস্য সমিতি গুলোর সদস্যদের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতায় চাঁদপুর জেলায় ৩০ হাজার মাস্ক,সাবান ও লিফলেট বিতরণ কার্যক্রম করা হয়।আরো জানা যায়,এছাড়াও চান্দ্রা শিক্ষিত বেকার যুবক বহুমুখী সমবায় সমিতি সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন শেখের উপস্থিতিতে বাজারের সকল দোকানদার ও সমিতির ২৫ হাজার সদস্যদের বাড়িতে গিয়ে স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়েছে।সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ জসিম উদ্দিন শেখ হিলশা নিউজ কে জানায়, দু’জন করে ৫৫টি টিম চাঁদপুর জেলার প্রত্যেক সদস্যদের বাড়িতে বাড়িতে গিয়ে এই সামগ্রী বিতরণ করবে এবং এই মুহূর্তে স্বেচ্ছাসেবক হিসেবে তাদের স্টাফগন সদস্যদেরকে সচেতনতা সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নিয়ে সব ধরনের সহযোগিতা করার সিদ্ধান্ত গ্রহণ করবেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ, ১নং বালুথুবা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী, চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমিতির সম্পাদক মিজানুর রহমান অনিক, সহ-সভাপতি ডাক্তার প্রিয়তোষ চন্দ্র শীলসহ সমিতির ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

