অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুর হরিজন সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে করোনা পরিস্থিতি মোকাবেলায় ২’শ ৫০টি অসহায় পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে।৭ই এপ্রিল মঙ্গলবার লোকদের বাড়ী বাড়ী গিয়ে এ ত্রাণ বিতরণ করা হয়।চাঁদপুর হরিজন সমাজ উন্নয়ন সংস্থার উপদেষ্টা অ্যাড. আতাউর রহমান পাটোয়ারী জানান,আমরা চাঁদপুরে অবস্থিত স্বর্নখোলা,পুরানবাজার, রেলওয়ে হরিজন কলোনী ও কুলি বাগান এলাকার ২’শ ৫০ টি পরিবারকে হরিজন সমাজ উন্নয়ন সংস্থার মাধ্যমে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি।পর্যায়ক্রমে
আরো পরিবারকে দেওয়া হবে।
তিনি বলেন,সরকারের স্বাস্থ্যবিধি এই মুহূর্তে সকলের মেনে চলা দরকার।অবশ্যই বলবো ঘরে থাকুন এবং অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ।মহান আল্লাহ সকলকে এই করোনা মহামারী থেকে রক্ষা করুক এই কামনা করছি।এ ব্যপারে হরিজন সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি আকাশ দাস জানান,যারা আমাদের কে এই ত্রাণ বিতরনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা হরিজন সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে তাদের কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আসুন আমরা সবাই একে অপরের পাশে দাঁড়াই। মানবতার হাত বাড়িয়ে সৃষ্টিকর্তার কাছে পাপ স্বীকার করি ও এই মহামারী থেকে রক্ষা পেতে ক্ষমা চাই।মহান সৃষ্টিকর্তা যেন আমাদের এই বাংলাদেশকে করোনা ভাইরাস থেকে আরোগ্য দান করেন।এ সময় হরিজন সমাজ উন্নয়ন সংস্থার সম্মানিত উপদেষ্টা বাবু রিপন সাহা, নূর হোসেন ঢালী,অমরেশ দত্ত জয়,সাংবাদিক শ্যামল সরকার,সাধারণ সম্পাদক হিরা সরকার
সহ অন্যান্যরা এই ত্রাণ বিতরণে অংশ গ্রহণ করেন।

