
নিজস্ব প্রতিনিধিঃ একটু একটু করে বেড়ে উঠছে মিঠুন-শান্তার কন্যা সম্প্রিতি। আজ সে প্রায় পাঁচ মাসের। আজ সম্প্রিতির অন্নপ্রাশন বা মুখে ভাতের অনুষ্ঠান। যার জন্য সেজে উঠেছে লাকশামের খুনতার হারন চন্দ্র দে ও মনক রানীর বড় সন্তান মিঠুনদের বাড়ি। নিজের ফেইসবুকে হাইকোর্টের কর্মচারী মিঠুন সেই কথা জানিয়েছেন নিজেই।
আজকের দিনটা ছিল তাদের জন্য আরও আলাদা। মিঠুন শান্তার সন্তান সম্প্রিতির জন্য আজ স্পেশ্যাল দিন। বাবা মিঠুন ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, ‘‘আমাদের হৃদয়আমাদের সব কিছু.. আমার ছোট্ট খুকুমণি কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। আপনারা ওর অন্নপ্রাশনে আশীর্বাদ করুন”।
অনুষ্ঠানের দিন সম্প্রিতির পরনে ছিল লাল শাড়ি। মিঠুন পরেছিলেন হালকা সবুজ রঙের পাঞ্জাবি। শান্তার সাজে ছিল ঘন আকাশি রঙের শাড়ি, মানানসই গয়না ও মাথায় দিয়েছিলেন ফুল। এই ছবি ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের।
প্রসঙ্গত, গত মে মাসের ৩১ তারিখ প্রথম সন্তান এসেছে মিঠুন ও শান্তার সংসারে। সদ্যই পাঁচ মাস পেরিয়ে গিয়েছে সম্প্রিতির। জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় সে। মিঠুন এবং শান্তা দু’জনেই মেয়ের নানা মুহূর্ত শেয়ার করে নেন অনুরাগীদের সঙ্গে। এদিকে মিঠুন ও শান্তা দম্পতি তাদের সন্তানের জন্য আশীর্বাদ চেয়েছেন।
