মো. আশরাফুল জাহান শাওলিনঃ করোনা ভাইরাস পরিস্থিতিতে মতলব প্রেসক্লাবের সদস্যদের সুরক্ষার জন্য পারসোনাল প্রোটেকক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করেন নূরানী ইন্টিরিয়র এর ব্যবস্থাপনা পরিচালক ফাইজুন আখন্দ রাসেল। ২৯ মার্চ রবিবার বিকালে মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন ও সাধারণ সম্পাদকের হাতে তিনি এই পিপিই তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের সহ সভাপতি ইকবাল হোসেন, আক্তারউজ্জামান, নিমাই চন্দ্র ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান, সাংবাদিক সমির ভট্টাচার্য,সাংবাদিক আশরাফুল জাহান শাওলিন প্রমুখ।

