হিলশা নিউজঃ করোনার এই দুঃসময়ে এলাকার দরিদ্র ৮০ টি পরিবারের মাঝে চাল ডাল,আলুসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন চাঁদপুর জেলা তাঁতীলীগের সদস্য সচিব ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নুর মোহাম্ম পাটওয়ারি। ব্যক্তিগত উদ্যোগে পবিত্র শবেবরাতের দিন ৯ই এপ্রিল বৃহস্পতিবার দুপুরে তাঁর আড়ত পট্টির ব্যবসা প্রতিষ্ঠান থেকে তিনি এ ত্রাণ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা তাঁতীলীগের যুগ্ম আহবায়ক মোঃ আলআমিন বেপারী,স্থানিয় মোঃ রানা ও ইমরান পাটওয়ারি প্রমুখ।

