এইচ.এম.শাহ আলমঃ চাঁদপুর ফরিদগঞ্জের গ্রামাঞ্চলগুলোতে করোনা ভাইরাস যেন ডাল-ভাত।কারোরি নেই কোন সচেতনতা,নেই কোন সতর্কতামূলক পদক্ষেপ।২৬শে মার্চ বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন পারামহল্লা ঘুরে এমন দৃশ্যই চোখে পড়ে।স্থানীয় সচেতনরা জানান, ফরিদগঞ্জে শহর থেকে গ্রামে আসা বড় একটা মানুষের অংশ যুক্ত হয়েছে।আর তারা এসেই ঈদ সামনে রেখে বাড়ি ফিরেছে উৎসুক মানুষ এমন কার্যকলাপ ঘটাচ্ছে।তারা সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে দোকানগুলোতে ভীড় জমাচ্ছে।স্থানীয় সচেতনরা আরো জানান,পারা-মল্লার দোকানগুলোতে নিষেধাজ্ঞা অমান্য চলছে টিভি,কথাবার্তা ও গণজামায়েত আড্ডা। এছাড়াও গ্রামগুলোর বাড়িতে বাড়িতে গুটি কয়েক স্বেচ্ছাসেবী সংগঠন সচেতনাবৃদ্ধিতে বিনামূল্যে মাস্ক ও লিফলেট বিতরন করেছে।তবুও সচেতন হচ্ছে কতজন?এমন প্রশ্নই বিভিন্নভাবে ঘুরপাক খাচ্ছে! তাছাড়া প্রশাসনের লোকবলের অভাবে তেমন কোনো নজরদারী না থাকায় গ্রামগুলোই যেন এখন বেশী করোনা ভাইরাসের ঝুঁকিপূর্ণ।তাই এ ব্যপারে দ্রুত উপজেলা প্রশাসন ও ফরিদগঞ্জ থানা পুলিশ সহ সংশ্লিষ্টগণ নজর দিবেন বলে প্রত্যাশা সচেতন মহলের।এ ব্যপারে ফরিদগঞ্জের ইউএনও শিউলী হরি হিলশা নিউজ কে জানান,করোনা ভাইরাস পরিস্থিতির সুযোগে দ্রব্যমূল্য বৃদ্ধি,গণসমাবেশ,গণপরিবহন এড়িয়ে না চললে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।গ্রামাঞ্চলেও সরকারি নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করবো।সবার উদ্দেশ্যে বলতে চাই সতর্ক ও সচেতন হয়ে নিজে বাঁচুন,দেশকে বাঁচান।এ সময় তিনি করোনা প্রতিরোধে প্রত্যেককে নিজ অবস্থান থেকে মহান সৃষ্টকর্তার নিকট সকলের জন্য দোয়া করতে অনুরোধ জানান।

