মামুন হোসাইনঃ মহামারী করোনার প্রভাবে ফরিদগঞ্জের ভাড়াটিয়াদের দাবী বাড়ির মালিকরা যেন মার্চ ও এপ্রিল এই দুই মাস তাদের বাসা ভাড়া না নেন।পহেলা এপ্রিল এমন দাবী তুলেন অনেক ভাড়াটিয়া।তারা জানান,ফরিদগঞ্জে করোনার প্রভাবে অনেকেই এখন কর্মহীন।বিশেষ করে খেটে খাওয়া মানুষগুলো এখন অনেকটা অসহায়।যদিও সরকার এদের কে নানা রকমের সাহায্য সহযোগিতা দেওয়ার চেষ্টা করছে।এগিয়ে আসছে অনেক পেশাজীবি সামাজিক সংগঠনও।কিন্তু সমস্যা হলো “পেটে সইলে ও পীঠে যেন সয় না”।অর্থাৎ মাস গেলে ঠিকই বাড়ীর মালিকরা বাসা ভাড়া নেওয়ার জন্য তৎপর হবেন। বাসা ভাড়াটিদের মধ্যে দিনমজুর,চা বিক্রেতা, রিক্সা, ভ্যান, অটো, সিএনজি চালক, ছোট ও মাঝারী ব্যবসায়ী হতে সকল শ্রেণী-পেশার মানুষ করোনার জন্য আয় রোজগার তেমনভাবে করতে না পেরে বাড়ির মালিকদের সহানুভূতি চেয়ে বলেন,আমরা অনেক টা অসহায়।আমাদের প্রবাসী ভাই বোনেরাও গৃহবন্ধী।এ মুহুর্তে বাড়ীভাড়া টা যেন আমাদের জীবনে বোঝা।এ মুহুর্তে আমরা এ ব্যপারে সকলের সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করছি।

