এইচ.এম.শাহ আলমঃ চাঁদপুরের ফরিদগঞ্জের ১০নং ইউনিয়ন পরিষদের নানা স্থানে করোনা প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে ছিটিয়েছেন উপজেলা যুবলীগের সদস্য রাসেল মিয়াজি।৩০ই মার্চ সোমবার সকাল থেকে ইউনিয়নে গিয়ে তার এই মহৎ কাজ দেখা যায়।এ ব্যপারে ওই যুবলীগ নেতা রাসেল মিয়াজী হিলশা নিউজ কে জানান, করোনা প্রতিরোধে আমি ইউনিয়নের গোয়ালভাওর বাজার,হাঁসা,সৌদীয়া মার্কেট,পুরান রামপুর মাদ্রাসা ও রামপুর বাজার সহ নানা স্থানে এ জীবানুনাশক স্প্রে ছিটিয়েছি।তিনি হিলশা নিউজ কে আরো জানান, “আমি প্রচারের জন্য নয় বরং মানবিক মূল্যবোধ বিবেচনা করেই এ সমাজ সেবামূলক কাজটি করেছি।আমি ইউনিয়নবাসীকে অনুরোধ করবো যাতে করোনায় কেউ আতংকিত না হয়।কেননা একমাত্র সচেতনতায় করোনা প্রতিরোধ করা সম্ভব।আমার এ কাজে সমাজের উদীয়মান তরুন সেচ্ছাসেবকগণ সহযোগিতা করেন।

