মামুন হোসাইনঃ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরির সততা স্টোরে অসহায় ক্রেতাদের
স্বস্তি আসতে দেখা গেছে।২৮ শে মার্চ শনিবার ক্রেতাদের এ স্বস্তি আসতে দেখা দেখা যায়। জানা যায়,জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের নির্দেশে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন সততা ষ্টোর চালু করেছে।যেখানে চাল,ডাল,তেল সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্য পাওয়া যাবে।আর এসব পণ্য স্বল্প মূল্যে ক্রেতাগণ এখান থেকে ক্রয় করতে পারবেন।আরো জানা যায়,এই সততা ষ্টোরের পাশেই সাটানো হয়েছে পণ্যের মূল্য তালিকা।আর সে তালিকা দেখেই চাহিদামত পণ্যের দাম দিতে হবে ক্রেতাগণকে।এদিকে এ ব্যপারে কয়েকজন ক্রেতার সাথে কথা হলে তারা হিলশা নিউজ কে বলেন,করোনা ভাইরাস কে পুঁজি করে বাজারে অসাধু বিক্রেতারা যেখানে পণ্যের দাম বাড়িয়েছে।সেখানে এতো স্বল্পে মূল্যে সততা ষ্টোরে প্রয়োজনীয় পণ্য পাওয়া সত্যিই ভাগ্যের বিষয়।এমন উদ্যোগে কোন ভোগান্তি ছাড়াই পণ্য ক্রয় করতে পেরে আমরা আনন্দিত।এ ব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরি হিলশা নিউজ কে জানান,স্বল্পমূল্যে নিম্নআয়ের মানুষজনের জন্য এমন সুবিধা নিশ্চিত করা হয়েছে।সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় পণ্য সামগ্রী সংগ্রহ পদ্ধতি তাই বেশ জনপ্রিয় হয়ে উঠবে।আর্থিক সঙ্গতির মধ্যে স্বল্প মূল্যে পণ্য সামগ্রী ক্রয় করতে পেরে ক্রেতারাও বেশ খুশি।করোনা প্রতিরোধে আমাদের এরূপ নানামুখী পদক্ষেপ চলমান থাকবে।

