
মামুন হোসাইনঃ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ প্রধান বিদ্যাপিঠ ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯২ ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল থেকে রাত অব্দি চাঁদপুরের ইব্রাহিমপুর ইউনিয়নের চরে অনুষ্ঠিত অনুষ্ঠানে ১৯৯২ ব্যাচের বিপুল সংখ্যক বন্ধুরা অংশগ্রহণ করে।
মানবিক ও সামাজিক কাজে নিজেদের এগিয়ে নিতে এই এসএসসি’৯২ কে এগিয়ে নিতে এবং বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ় করতে এই আয়োজন।
দিনব্যাপি আয়োজনের মধ্যে ক্রীড়ানুষ্ঠান, বিনোদন, মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন বন্ধু প্রবীর চক্রবর্তী, জহিরুল ইসলাম, মহসীন মোল্লা, মাহমুদ পাটওয়ারী, লিটন কুমার দাস, আবু জাফর. আ: খালেক প্রমুখ।
