মামুন হোসাইনঃ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধের সতর্কতা বৃদ্ধিতে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা ও সচেতনতার সহিত মানুষের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে উপজেলা এবং গ্রাম মহল্লায় ঔষুধের দোকান ব্যাতিত সকল দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি।৪ এপ্রিল শনিবার উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি হিলশা নিউজ কে জানান,ইউনিয়নগুলোতে ত্রাণ সামগ্রী বিতরণ ও চলার পথে গ্রাম মহল্লায় যে সব দোকান খোলা ছিলো। তাদের খাদ্য সামগ্রী দিয়ে দোকান বন্ধ রাখতে অনুরোধ করছি। নিম্ন আয়ের মানুষদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করছি।প্রয়োজন ছাড়া কেউ যাতে বাহির না হয় তা বলা হয়েছে। তাই ফরিদগঞ্জ হেঁটে হেঁটে সকল দোকানদারদের অনুরোধ করছি।দেশে করোনা ভাইরাসে ৯ জন আক্রান্ত ও ২ জন মৃত্যু বরণ করেছে। তাই সন্ধ্যা ৬ টার পরে ঔষুধের দোকান ব্যাতিত কোন দোকান খোলা রাখা যাবেনা।আগামি কাল থেকে কেউ দোকান খোলা রাখলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।এ ব্যপারে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান বলেন, করোনা ভাইরাস মোকাবেলার জন্য এখন থেকে বিকাল ৬ টা থেকে প্রতিদিন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাতের বেলা চাঁদপুর জেলার ঔষুধের দোকান ব্যতীত সকল দোকান পাট বন্ধ থাকবে। দিনের বেলা পূর্বের ঘোষণা মোতাবেক অন্যান্য দোকান খোলা থাকবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

