মামুন হোসাইনঃ চাঁদপুরের ফরিদগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে নানামুখী পদক্ষেপ নিয়েছেন ইউএনও শিউলী হরি।যার মাধ্যমে বিদেশ ফেরত লোকরা যাচ্ছেন হোম কোয়ারেন্টাইনে।জনস্বার্থে তিনি করছেন নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত।শুধু তাই নয় সাধারণ মানুষদের মাঝে করোনা আতঙ্ক দূর করতেও তিনি লিফলেট বিতরণ সহ ছড়াচ্ছেন সতর্ককরন বার্তা। সরজমিনে দেখা গেছে, গেলো ক’দিন উপজেলার চান্দ্রা,বালিথুবা,গাজীপুর,খাজুরিয়া সহ পৌর এলাকার বিভিন্ন স্থানে গিয়ে বিদেশ ফেরতদের তিনি হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করছেন।পাশাপাশি মানুষকে বুজানোর চেষ্টা করছেন, নিজেকে ও পরিবারকে সহ সমাজের মানুষের সুস্থ্যতা নিশ্চিত করতেই মেনে চলুন হোম কোয়ারেন্টাইন।নির্দেশনা মেনে মাত্র ২ সপ্তাহ ঘরে আলাদা থাকুন।করোনা রোগের লক্ষণ ধরা না পড়লে এরপর করুন স্বাভাবিক জিবনযাবন।২১শে মার্চ শনিবার এক সাক্ষাৎকারে ইউএনও শিউলী হরি হিলশা নিউজ কে জানান,করোনা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সতর্কতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সাম্প্রতি এলাকায় যারা বিদেশ ফেরত লোক এসেছে।তাদের তথ্য আমাদের কে জানান।নিজে সতর্ক হউন এবং করোনা প্রতিরোধে অন্যকে সতর্ক করুন।তিনি হিলশা নিউজ কে আরো জানান,করোনা ভাইরাস পরিস্থিতির সুযোগে দ্রব্যমূল্য বৃদ্ধি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর শাস্তি প্রয়োগ করা হবে।যেকোন গণসমাবেশ,গণপরিবহন এড়িয়ে চলে নিজে বাঁচুন,দেশকে বাঁচান।এ সময় তিনি করোনা প্রতিরোধে প্রত্যেককে নিজ অবস্থান থেকে মহান সৃষ্টকর্তার নিকট সকলের জন্য দোয়া করতে বলেন।

