এইচ এম. শাহআলমঃ চাঁদপুরের ফরিদগঞ্জের ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আজাদ হোসেন রবিন বাড়ী বাড়ী ত্রাণ পৌঁছাচ্ছেন।৩০শে মার্চ সোমবার এমন চিত্রই দেখা যায়। রবিবার ও সোমবার সকাল থেকে ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের প্রায় শত পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী পৌঁছান।তিনি তার ব্যক্তিগত উদ্যোগে বিতরণ করা এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল ৩ কেজি,ডাল ১ কেজি,তৈল ১ কেজি,আলু ২ কেজি,সাবান ১ টা,পেঁয়াজ ১ কেজি এবং লবন ১ কেজি।এই মানব সেবা মূলক কার্যক্রম সম্পর্কে ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আজাদ হোসেন রবিন হিলশা নিউজ কে বলেন, আমি বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে নয় কিংবা নিজের প্রচারের জন্যও নয়।শুধুমাত্র দেশের একজন সচেতন নাগরিক এবং এই উপজেলার বাসিন্দা হিসেবে নিজ দায়িত্ব ও কর্তব্য বোধ থেকে এই কার্যক্রম হাতে নিয়েছি।বিশেষ করে যারা একেবারেই হতদরিদ্র, যাদের দিন এনে দিন খেতে হয়।তাদেরকে এই ত্রাণ সামগ্রী নিজ হাতে তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসছি।প্রথম পর্যায়ে পঞ্চাশটি পরবর্তী পর্যায়ে আরো পঞ্চাশটি হতদরিদ্র পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে এবং এই কার্যক্রম অব্যহত রাখার চেষ্টা থাকবে।এ সময় তিনি উপজেলাবাসীকে করোনা মোকাবেলায় ভয় না পেয়ে আরো সচেতন হতে বলেন।সেই সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবেলায় উপজেলার বিত্তবানদেরকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।

