মামুন হোসাইনঃ
ফরিদগঞ্জে ২৬শে মার্চ

সকাল থেকে পৌরসভার ভিবিন্ন স্হানে তরুণ রাজনীতিবীদ কামরুল হাছান সউদ দিনমুজুরপাশে দাঁড়িয়েছেন। তিনি হিলশা নিউজ কে জানান, করোনা একটি জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তাই সকলকে সচেতন থাকতে হবে এবং সকল বিত্তবান ব্যক্তিবর্গ কে দলমত নির্বিশেষে একত্রিত হয়ে গরিব দিনমজুরদের পাশে দাঁড়াতে হবে। তাই তিনি গরীবদের চাল,ডাল,আলু পেঁয়াজ,সাবান,হ্যান্ডওয়াস, মাক্স বিতরণ করেন। তিনি হিলশা নিউজকে আরো জানান, আজ ২০০ দিনমজুরদের খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। পর্যায় ক্রমে পৌরসভার সকল গরীব মেহনতি মানুষের পাশে তিনি সবসময় থাকবেন।সকলকে সচেতন থাকতে হবে এবং সকলে মহান আল্লাহর নিকট প্রার্থনা করুন।যাতে আমাদের দেশের সকল মানুষকে মহান আল্লাহ তায়ালা এই করোনা ভাইরাস থেকে মুক্ত রাখেন।
