মামুন হোসাইনঃ চাঁদপুরের ফরিদগঞ্জে দক্ষিণ কড়ৈতলী আনন্দবাজার শিশু কিশোর ফোরামের পক্ষ থেকে করোনা ভাইরাসের পরিস্থিতি মোকাবেলায় গরীব অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছে।৩০শে মার্চ সোমবার শিশু কিশোর ফোরামের পরিচালক পপরিষদের সদস্য হোসেন ও রাছেল হাসান হিলশা নিউজ কে জানান আমরা আমাদের ৮ নং ইউনিয়ন ৪ নং ওয়ার্ডে অসহায়দেরমাঝে নিজ অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করছি আজ ৩১ ই মার্চ রোজ সোমাবার প্রায় ৮০ টি পরিবারের মাঝে,ত্রান সামগ্রী বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি। শিশু কিশোর ফেরামের অন্যান্যসদস্য হলেন মাসুম খান,রাছেল খান,মোর্সেদ পাটওয়ারী সৌরব,রাসেদ,আলামিন,রুপক,ফিরোজ,আলামিন,ফয়সাল,সাহালম প্রমুখ। হোসেন রাড়ী আরো বলেন করোনা ভাইরাস সম্পর্কে আতঙ্কিত না হয়ে সবার সচেতনতা জরুরি।তাই আসুন সবাই আতঙ্কিত না হয়ে সচেতন হই।

