মামুন হোসাইনঃ চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভায় উপজেলা পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সম্মানিত সদস্য তরুন রাজনীতিবিদ সাইফুল ইসলাম রিপনের ত্রাণ সামগ্রী বিতরণ শুরু।৪ এপ্রিল শনিবার সকাল থেকে পৌরসভার ৭ নং ওয়ার্ড হতে এই ত্রাণ সামগ্রি বিতরণ শুরু হয়। তরুণ রাজনীতিবীদ সাইফুল ইসলাম রিপন বাড়ি বাড়ি গিয়ে দিন মজুরের পাশে দাঁড়িয়েছেন। তিনি হিলশা নিউজ কে জানান, করোনা একটি জাতীয় সমস্যা। তাই সকলকে সচেতন থাকতে হবে এবং সকল বিত্তবান ব্যক্তিবর্গ কে দলমত নির্বিশেষে একত্রিত হয়ে গরিব দিনমজুরদের পাশে দাঁড়াতে হবে। তাই তিনি গরীবদের চাল,ডাল,আলু পেঁয়াজ,সাবান,হ্যান্ডওয়াস, মাক্স বিতরণ করেন। তিনি হিলশা নিউজকে আরো জানান, সকাল থেকে দিনমজুরদের খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভার সকল গরীব মেহনতি মানুষের পাশে তিনি সবসময় থাকবেন।সকলকে সচেতন থাকতে হবে এবং সকলে মহান আল্লাহর নিকট প্রার্থনা করুন।যাতে আমাদের দেশের সকল মানুষকে মহান আল্লাহ তায়ালা এই করোনা ভাইরাস থেকে মুক্ত রাখেন।

