মামুন হোসাইনঃ চাঁদপুর ফরিদগঞ্জ ৮ নং ইউনিয়ন যুবকদের উদ্যোগে করোনা ভাইরাসের কারণে গরীব অসহায়দেরমাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছে। ৩০শে মার্চ সোমবার যুবকদের মধ্যে নাজির আহমেদ হিলশা নিউজ কে জানান, আমরা আমাদের ৮ নং ইউনিয়ন অসহায়দের মাঝে নিজেদের অর্থায়নে এলাকার বড় ভাইয়েরা সহ (প্রায় ৫০ জন আমাদের সহযোগীতার হাত বাড়িয়ে দেয়) তাই আমরা খাদ্যসামগ্রী বিতরণ করছি আজ ৩১ ই মার্চ রোজ সোমাবার প্রায় ১০০ টি পরিবারের মাঝে,ত্রান সামগ্রী বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি। নাজির আরো বলেন আমরা যুবকরা যেভাবে এগিয়ে আসছি সবাই যেন এগিয়ে আসে তাই আমাদের উদ্যোগ। করোনা ভাইরাস সম্পর্কে আতঙ্কিত না হয়ে সবার সচেতনতা জরুরি।তাই আসুন সবাই আতঙ্কিত না হয়ে সচেতন হই।

