মো.নাঈম মিয়াজীঃ চাঁদপুরের মতলবে করোনা পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ ও সতর্কবার্তা নিয়ে মাঠে ময়দানে রয়েছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নূরুল আমিন রুহুল।পহেলা এপ্রিল বুধবার তিনি দিনব্যাপী নানা সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে মানুষকে করোনার ব্যপারে সচেতন করতে চেষ্টা করেন। সকালে তিনি মতলব উত্তরে ছেঙ্গারচর পৌরসভা, গজরা ও মোহনপুর ইউনিয়ননে করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পড়া কর্মহীন অসহায় পরিবারগুলোকে খাদ্য সহায়তা দেন।সরকারের বরাদ্দ অনুযায়ী ৬শ’ পরিবারের মাঝে এ সময় ১০ কেজি করে চাউল, ২ কেজি আলু, আধা কেজি ডাল, আধা লিটার সোয়াবিন ও মাস্ক প্রদান করা হয়েছে।এ সময় তিনি বলেন, করোনা পরিস্থিতিতে মানবিকতার টানে যে কেউ অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারেন।চাইলে আমাদের কাছেও বিত্তবান ব্যক্তিরা খাদ্য সহায়তা পৌঁছে দিতে পারেন।তাহলে আমরা অসহায় গরীব মানুষদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিবো।এই অনুষ্ঠানে ইউএনও এমএ জহিরুল হায়াতের সভাপতিত্বে ও ছেঙ্গারচর পৌরসভার প্যানেল মেয়র আব্দুল মান্নান বেপারীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, সহকারি কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন পাটোয়ারী,ওসি মো. নাসির উদ্দিন মৃধা প্রমুখ।এরপর দুপুরে মোহনপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. আবদুল হাই প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদারের পরিচালনায় এবং উপজেলা আ.লীগ নেতা কাজী মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে মোহনপুর ইউনিয়নে মোহনপুর দশানী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়নের ১ হাজার কর্মহীন পরিবারকে চাল, ডাল, আলু, লবন, তেল ও সাবান প্রদান করেন।এতে মতলব উত্তর থানার ওসি মো. নাসির উদ্দিন মৃধা, উপজেলা আ.লীগ নেতা রাধে শ্যাম সাহা, কাজী মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, যুবলীগ নেতা কাজী হাবিবুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, উপজেলা ছাত্রলীগ নেতা আবু হানিফ অভি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।পরে তিনি গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হানিফ দর্জির সভাপতিত্বে ইউনিয়ন কমপ্লেক্সে ১’শ অসহায় পরিবারকে ৮ কেজি করে চাউল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ কেজি আলু, ১ কেজি তেল, ১ কেজি পেঁয়াজ ও ১ টি সাবান সহ ব্যাগভর্তি খাদ্য সহায়তা দেন।এ সময় বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ওসি মো. নাসির উদ্দিন মৃধা,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ উল্লাহ প্রধান, কলাকান্দা ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম কাদির মোল্লা, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানা উল্লাহ মোল্লা,প্যানেল চেয়ারম্যান আ. ছাত্তার প্রমুখ।এসময় ইউপি সদস্যগণ ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

