মো. আশরাফুল জাহান শাওলিনঃ চাঁদপুরের মতলবে পিতার সাথে অভিমান করে গলায় গামছা পেঁচিয়ে ১০ বছরের শিশু বিজয় সরকার আত্মহত্যা করেছে।৩১শে মার্চ সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার নান্দুকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়,ওই গ্রামের গোপেন সরকারের ছেলে বিজয় সরকার তার বাবার সাথে অভিমান করে ঘরের একটি কক্ষে দরজা বন্ধ করে দেয়। পরে অনেক ডাকাডাকির পর সে ওই কক্ষের দরজা না খোলায় পরিবারের সদস্যরা ওই কক্ষের জানালা দিয়ে তাকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ওই সময় তারা দরজা ভেঙ্গে বিজয় সরকারকে দ্রুত মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।কিন্তু এরপর হাসপাতালের চিকিৎসক ডাঃ বোরহান উদ্দিন তাকে মৃত ঘোষণা করেন।মৃতের চাচা অর্পন সরকার বলেন, ওকে আমরা ঝুলন্ত অবস্থায় দেখে উদ্বার করে হাসপাতালে নিয়ে আসি। এই বয়সে সে এই কাজ কিভাবে করলো তা আমরা ভেবে পাচ্ছি না। এদিকে বিষয়টি মতলব দক্ষিণ থানা পুলিশকে অবহিত করেছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

