মো. নাঈম মিয়াজীঃ চাঁদপুরের মতলব উত্তরে ব্যবসায়ী ও সমাজসেবক গাজী মুক্তার হোসেন নিজ তহবিল থেকে কর্মহীন প্রায় ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন।৬ই এপ্রিল সোমবার এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।যা উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড. নুরুল আমিন রুহুল।উদ্বোধনকালে এমপি নুরুল আমিন রুহুল বলেন,করোনা ভাইরাস প্রতিরোধে নিম্ন আয়ের অসহায় মানুষ কর্মহীন হয়ে পড়েছে।আমাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যার যার সমর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়াতে। আমি আশা করবো যারা সমাজে বিত্তবান আছেন। সকলেই গাজী মুক্তার হোসেনের মতো সামর্থ্য অনুযায়ী মানুষকে সহায়তা করুন।পাশাপাশি করোনা প্রতিরোধে সকলে আরো বেশি সচেতন হবেন।এই খাদ্য সহায়তার মধ্যে ছিলো চাল ১০ কেজি, ডাল ১ কেজি, তেল ১ লিটার, লবণ ১ কেজি, পেঁয়াজ ১ কেজি ও ১টি সাবান।এদিনে ফরাজীকান্দি ইউনিয়নের আরো ২টি ও জহিরাবাদ ইউনিয়নের ১টি স্থানে গাজী মুক্তার হোসেন এর অর্থায়নে আরো কয়েক’শ কর্মহীন পরিবারের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনজুর আহমদ, ওসি নাছির উদ্দিন মৃধা, ওসি (তদন্ত)শাহজাহান কামাল, শিল্পপতি মাহবুবুর রহমান সেলিম,চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন বিএসসি, জেলা যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন গাজী, নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান মো. শাহ আলম,আ’লীগ নেতা রমিজ উদ্দিন শিশির, কামাল হোসেন গাজী,সাবেক ছাত্রলীগ নেতা আ. রব প্রধান, সেলিম গাজী, জামাল হোসেন গাজী, রশিদ খান, যুবলীগ নেতা আতাউর রহমান সবুজ, স্বপন মল্লিক, সাখাওয়াত হোসেন মল্লিক,ছাত্রলীগ নেতা গাজী নাছিম রানা, কৃষকলীগ নেতা তাইজ উদ্দিন’সহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

