মো. আশরাফুল জাহান শাওলিনঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের নির্দেশে এবং মতলব প্রেসক্লাবের সহায়তায় করোনা প্রতিরোধে কলাদী (টিএন্ডটি) যুব সমাজের জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে।২ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টায় দক্ষিণ কলাদীর বিভিন্ন পাড়া-মহল্লায় এ জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়। পরে এলাকার প্রধান সড়কে চলমান যানবাহন থামিয়ে সকলকে সরকারি নির্দেশ মানার জন্যও অনুরোধ করা হয়েছে।
দক্ষিণ কলাদির যুবক সাইফুল ইসলাম লিংকন জানান, “মহামারী করনা থেকে এলাকার সুরক্ষার জন্য আমরা এলাকার যুবকরা প্রশাসনকে সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত। আমরা চাই আমাদের এলাকা মহামারী করনা থেকে সবাই সুরক্ষিত থাকুক। আমরা মনে করি আমাদের এলাকার লোকজন সচেতন থেকে এই করোনা পরিস্থিতি মোকাবেলায় নিজেদের সচেতন রাখবেন।এসময় জীবাণুনাশক স্প্রে ছিটানো কার্যক্রমে সুমন,নাজমুল,জনি,নিরব,রাব্বি,বাঁধন,তুষার,তামিম,মিনার সহ অন্যান্যরা অংশ নেন।

