
স্বপন কর্মকার মিঠুনঃ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বিভিন্ন স্থানে গ্যাসের সিলিন্ডারের দাম অতিরিক্ত রাখার অপরাধে ৬ জন ব্যবসায়ীকে অর্থদন্ড দেয়া হয়। এর আগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর এর বিভিন্ন ধারায় ৬ টি পৃথক মামলা করা হয় এসব ব্যবসায়ীর বিরুদ্ধে।
২৬ আগষ্ট সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ।
তিনি জানান, ৬ জন ব্যবসায়ীকে মোট ২৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় ন্যায্যমূল্যের অধিক দাম রাখবে না মর্মে ব্যবসায়ীদের নিকট হতে মুচলেকা গ্রহণ করা হয়। একই দিন শাহরাস্তি উপজেলার সকল ব্যবসায়ীকে পাকা স্লিপ সংরক্ষণ এবং মূল্য তালিকা প্রদর্শনের জন্য বলা হয়েছে।
এদিকে চলমান বৃষ্টির জলাবদ্ধতায় সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মূল্যবৃদ্ধিকে লাগাম টেনে ধরার প্রশাসনিক এরূপ অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।
