হিলশা নিউজঃ করোনা জনিত লকডাউনে যখন দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের মাঝে অভাব আর হাহাকার ঠিক তখনি সাড়া দেশব্যাপী বাংলাদেশ ছাত্রলীগের মানববিক নেতাকর্মীরা নিরলস কাজ করে যাচ্ছেন দেশের জন্য। তার ধারাবাহিকতায় ৯ই এপ্রিল বৃহস্পতিবার চাঁদপুরস্থ শাহরাস্তি উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ ইমদাদুল হক মিলনের পক্ষে দুস্থ ও নিন্মবিত্তের মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিলেন মেহের উত্তর ইউনিয়ন ছাত্রলীগ নেতা পরশ চক্রবর্তী জয়।
উপজেলার মেহের উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ড নয়নপুর ও রায়শ্রী উত্তর ইউনিয়নের দেহেলা গ্রামে মোঃ ইমদাদুল হক মিলনের তৃতীয় ধাপের ত্রাণ সামগ্রী বিতরন করেন এই ইউনিয়ন ছাত্রলীগ নেতা।

