রাফিউ হাসানঃ চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় করোনা ভাইরাসের কারণে ঘরে অবস্থানকারি সিএনজি ও অটো চালক নিম্ন আয়ের মানুষের মাঝে আনুষ্ঠানিকভাবে জি.আর চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) শাহরাস্তি গেইট চাঁদপুর জেলা সিএনজি অটো মালিক সমিতির কার্যালয়ে ৩০০ জন দরিদ্র পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। সাংসদ মেজর (অব) রফিকুল ইসলাম বীর উত্তম’র পরামর্শক্রমে এই চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, উপজেলা সমাজসেবা অফিসার আবু ইসহাক, শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, চাঁদপুর জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম হোসেন পাটোয়ারী, চাঁদপুর জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ মনির মজুমদার, শাহরাস্তি অনলাইন প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাছান, সাংগঠনিক সম্পাদক মোঃ রাফিউ হাসান সহ আরও অনেকে।
চাঁদপুর জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি বলেন, আমরা প্রথমত ৩০০ হতদরিদ্র সিএনজি চালকদের এই চাল বিতরণ করবো। পর্যায়ক্রমে আমরা আরও চাল আমাদের চালকদেরকে দিবো। এই মহান উদ্যোগ গ্রহণ করায় তিনি সাংসদ সদস্য মেজর (অব) রফিকুল ইসলাম বীর উত্তমকে কৃতজ্ঞতা জানান।

