সিদ্দিকুর রহমান নয়ন: চাঁদপুরের শাহরাস্থির টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান মজুমদারের উদ্যোগে করোনা প্রতিরোধে বিভিন্ন ওয়ার্ডে মাস্ক, সাবান ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।৩০শে মার্চ সোমবার ইউনিয়নের বিভিন্ন স্থানে ও মসজিদে এসব মাস্ক,সাবান, স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের ১২ নং ওয়ার্ডের নব-নির্বাচিত সদস্য, আওয়ামী লীগ নেতা মোঃ জাকির হোসেন পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান মজুমদার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও জনতা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলামসহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

