সিদ্দিকুর রহমান নয়নঃ চাঁদপুরের শাহরাস্থি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার গুজব ওঠা সেই ৩ জন কে ভর্তি করা হয়েছে। ৩১শে মার্চ দুপুরে তাদেরকে ভর্তি করা হয়।বিষয়টি হিলশা নিউজ কে নিশ্চিত করেন শাস্তিরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলাম।তিনি জানান,আমরা গত রাতে হিলশা নিউজের রিপোর্টটি দেখে ওদের খোঁজ-খবর নেই।পরে তাদের কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার ব্যবস্থা করি।জানা যায়, শাহরাস্থি উপজেলার কাজির নগর ও পদুয়া গ্রামের সীমান্তে নতুন হাজী বাড়িতে ৩জন করোনা রোগে আক্রান্ত হওয়ার গুজব ছড়িয়ে পরে।যা নিয়ে এলাকায় এক রকমের আতঙ্ক কাজ করে এলাকাবাসীর মধ্যে।যে কারনে গুজব ওঠে সে সম্পর্কে জানা যায়, ওই বাড়ির শাহ্ আলমের ছেলে রেদোয়ান হোসেন সাজ্জাদ (১৬) গত ২৬ মার্চ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম থেকে বাড়ি আসে। আসার পরেই তার জ্বর (অসুস্থ্য) হয়। এরপরই তার ছোট বোন ফারজানা আক্তার (৩) ও মা বিলকিছ বেগম (৩৪) জ্বরে(অসুস্থ্য) আক্রান্ত হয়।আর এ ঘটনাকে পুঁজি করেই সোশ্যাল মিডিয়া সহ সর্বত্র তাদের করোনার লক্ষণ পাওয়া গেছে বলে গুজব রটানো হয়।এ বিষয়ে অসুস্থ্য সাজ্জাদের দাদা নুরুল ইসলাম হিলশা নিউজ কে বলেন, সংসারের সবাই সুস্থ্যই ছিলো। নাতি সাজ্জাদ চট্টগ্রাম থেকে বাড়ি আসার পর থেকে এক এক করে তারা জ্বরে আক্রান্ত (অসুস্থ্য) হতে থাকে। বর্তমানে গ্রাম্য ডাক্তারের চিকিৎসায় রয়েছে তারা।তবে করোনার মতো ত কিছুু দেখছি না।এটি যারা রটাচ্ছে তা সম্পূর্ণ গুজব।তবে সাংবাদিকরা তাদের লেখনীতে বিষয়টি তুলে ধরায় তাদের কে ধন্যবাদ জানাই।কেননা ওনাদের লেখনীর পরই ওদের কে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন। অসুস্থ্য সাজ্জাদ হিলশা নিউজ কে বলেন, আমি ২৬ মার্চ বৃহস্পতিবার বাসযোগে বাড়ি আসি। বাড়িতে আসার পরই আমি জ্বর ও কাঁশিতে আক্রান্ত হই। এর সাথে শরীরে মাথা ব্যথাও রয়েছে। আমি অসুস্থ্য হওয়ার পর আমার ছোট বোন ফারজানা এর পর মা অসুস্থ্য হন। তাদেরও একই সমস্যা হয়েছে। এর মধ্যে আবার তারা মাঝে-মধ্যে বমি করছে।তবে আমরা চিকিৎসা নিচ্ছিলাম।কিন্তু এটি নিয়ে একটি মহল করোনার গুজব রটানোর চেষ্টা করছে।যেজন্য আমরা সাংবাদিকদের শরনাপন্ন হই সত্য ঘটনা তুলে ধরতে এবং আমাদের সু-চিকিৎসার ব্যবস্থা করতে।কারন তাহলেই আমাদের যে করোনা হয়নি তা নিশ্চিত হওয়া যাবে।এদিকে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে শাহরাস্থি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রতীক সেন হিলশা নিউজ কে জানান, তাদের তিন(০৩) জনেরই সৃজনালী জ্বর হয়েছে।ওদের করোনার মত কোন লক্ষণও পাওয়া যায়নি।তাই কোনরূপ গুজবে কেউ কান দিবেন না।ওরা এখন অনেক টা সুস্থ্য।এসময় শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

