
নিজস্ব প্রতিনিধিঃ সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসবে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় হিন্দু মহাজোট চাঁদপুর জেলা শাখার সভাপতি ও সমাজসেবক রতন দাস।
২৭ সেপ্টেম্বর শনিবার এক সাক্ষাৎকারে তিনি এ শারদীয় শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।
রতন দাস বলেন, আধাঁর কেটে আলো আসুক, মানুষ মানুষকে ভালোবাসুক। শারদের ছোঁয়ায় মনের সব আধাঁর, কলুষতা দূর হোক। মায়ের কৃপায় জীবন আলোকিত হোক। শারদ শুভেচ্ছা।
তিনি বলেন, ধর্মীয় আনুষ্ঠানিকতা, প্রার্থনার পাশাপাশি উৎসবের সামাজিক সাংস্কৃতিক দিকটি আমাদের সবার জন্য প্রাসঙ্গিক আর সেখানেই উৎসব হয়ে উঠে ধর্ম-বর্ণ–নির্বিশেষে সার্বজনীন।
তিনি আরও বলেন, চাঁদপুরসহ সারা দেশের মানুষ সকল সময়ে একে অন্যের পাশে থেকে আনন্দ ভাগাভাগি করে নিয়েছে। এখানকার মানুষ জানে মানুষকে ভালবাসতে আর সহমর্মী হয়ে সর্বদা কিভাবে পাশে দাঁড়াতে হয়। অতীতে এ দেশে পারিবারিক পূজা বেশি হলেও এখন বারোয়ারি দুর্গাপূজা বেশি হয়। সবাই যাতে পূজোর দিনগুলোসহ জীবনের সারাটা সময় ভালোভাবে কাটাতে পারে সেজন্য আমি আমার সংগঠন জাতীয় হিন্দু মহাজোট এবং ব্যাক্তিগত পক্ষ থেকে চাঁদপুর জেলাসহ দেশের সকল সনাতন ধর্মালম্বীসহ শুভানুধ্যায়ীদের মঙ্গল কামনা করে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা।
