মোঃ হোসেন গাজীঃ চাঁদপুরের হাইমচরে করোনা ভাইরাস প্রতিরোধে নীল কন্ঠ সামাজিক সংগঠনের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে।গত ২৫শে মার্চ বুধবার হাইমচর বাজারে এ বিতরণ করা হয়। এই বিষয়ে নীল কন্ঠ সামাজিক সংগঠনের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোঃ সোহাগ তরফদার হিলশা নিউজ কে জানান,আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেস্টা করেছি।আপনারাও করোনা প্রতিরোধে আপনাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ান।হাইমচরের নীল কন্ঠ সামাজিক সংগঠনের সভাপতি মোঃ মিনহাজ পাটোয়ারী হিলশা নিউজ কে জানান,আমরা করোনা ভাইরাস প্রতিরোধে হাটবাজার সহ সর্বত্র করোনা ভাইরাস বিষয়ক সচেতনতামূলক ২ হাজার প্রচারপত্র ও ৫’শ মাস্ক বিতরন করেছি।আমরা চাই করোনা ভাইরাসে কেই যাতে আতঙ্কিত না হয়।প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়।অবশ্যই প্রয়োজন ছাড়া ঘর কেউ যাতে সরকারি নির্দেশ অমান্য করে বের না হয় সে অনুরোধও করছি।এ সময় নীল কন্ঠ সামাজিক সংগঠনের নেতা সাদ্দাম মিজি,ফুয়াদ পাটাওয়ারী,উপদেষ্টা বোরহান,মোঃ সুমন তপদার,সোহেল রানা গাজী সহ অন্যান্যরা অংশ নিয়ে এই মহৎ উদ্যোগ কে সফল করেন।

